রিটার্ন ও রিফান্ড
পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে রিটার্ন বা রিফান্ডের সুযোগ।
রিটার্নের সময়সীমা
পণ্য ডেলিভারি হওয়ার তারিখ থেকে ৭ (সাত) দিনের মধ্যে রিটার্নের আবেদন করতে হবে। এই সময়ের পরে করা আবেদন সাধারণত গ্রহণ করা হয় না। ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে সরবরাহকারীর ওয়ারেন্টি থাকলে সেটি আলাদাভাবে প্রযোজ্য হবে।
কোন কোন ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য
- অর্ডার করা পণ্যের বদলে সম্পূর্ণ ভিন্ন পণ্য এসেছে।
- পণ্যটি ভাঙা, ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ অবস্থায় পৌঁছেছে।
- ওয়েবসাইটে উল্লেখিত সাইজ, রং বা স্পেসিফিকেশনের সাথে বাস্তব পণ্য মেলেনি।
- পণ্যের কোনো অংশ বা আনুষঙ্গিক জিনিস প্যাকেজে অনুপস্থিত।
- ডেলিভারির সময়েই প্যাকেট খোলা বা ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে।
যেসব ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য নয়
- ব্যবহার করা, ধোয়া, কাটা বা ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত পণ্য।
- প্রাইস ট্যাগ, লেবেল বা মূল প্যাকেজিং না থাকলে।
- অন্তর্বাস, প্রসাধনী, খাদ্যপণ্য ও স্বাস্থ্যবিধি-সংবেদনশীল আইটেম (সিল ভাঙা অবস্থায়)।
- শুধু পছন্দ হয়নি বা মত পরিবর্তন — এই কারণে (তবে যোগাযোগ করলে আমরা সমাধানের চেষ্টা করি)।
- আনবক্সিং ভিডিও বা প্রমাণ ছাড়া "কিছু নেই/ভাঙা" দাবি।
রিটার্ন করার ধাপ
- পণ্য পাওয়ার ৭ দিনের মধ্যে হোয়াটসঅ্যাপে 01410056933 নম্বরে অর্ডার নম্বর, প্রোডাক্ট কোড ও সমস্যার ছবি/ভিডিও পাঠান।
- আমাদের টিম ২৪–৪৮ ঘণ্টার মধ্যে যাচাই করে রিটার্ন অনুমোদন বা বিকল্প সমাধান জানাবে।
- অনুমোদনের পর পণ্যটি মূল প্যাকেজিংসহ কুরিয়ারে পাঠাতে বলা হবে অথবা পিকআপের ব্যবস্থা করা হবে।
- পণ্য আমাদের হাতে পৌঁছে যাচাই সম্পন্ন হলে রিপ্লেসমেন্ট বা রিফান্ড প্রক্রিয়া শুরু হবে।
রিফান্ড কীভাবে ও কত দিনে
রিটার্ন অনুমোদিত হলে আপনি চাইলে একই পণ্যের রিপ্লেসমেন্ট নিতে পারেন, অথবা টাকা ফেরত নিতে পারেন। বিকাশ, নগদ বা রকেটে পেমেন্ট করে থাকলে সেই একই নম্বরে সাধারণত ৩–৭ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত পাঠানো হয়। ক্যাশ অন ডেলিভারিতে কেনা পণ্যের ক্ষেত্রে আপনার দেওয়া মোবাইল ব্যাংকিং নম্বরে রিফান্ড পাঠানো হয়।
আমাদের ভুলে (ভুল পণ্য বা ত্রুটিপূর্ণ পণ্য) রিটার্ন হলে কুরিয়ার খরচ inLantern বহন করে। অন্য কারণে রিটার্নের ক্ষেত্রে ফেরত পাঠানোর কুরিয়ার খরচ ক্রেতাকে বহন করতে হয় এবং ডেলিভারি চার্জ (৳১২০) সাধারণত ফেরতযোগ্য নয়।
অর্ডার বাতিল
অর্ডারের স্ট্যাটাস pending থাকা অবস্থায় আপনি নিজের অ্যাকাউন্ট থেকেই অর্ডার বাতিল করতে পারবেন। অ্যাডমিন অর্ডারটি গ্রহণ (confirmed) করে ফেললে আর নিজে বাতিল করা যাবে না — তখন সাপোর্টে যোগাযোগ করুন; পণ্য কুরিয়ারে হস্তান্তরের আগে হলে আমরা বাতিলের চেষ্টা করি।